করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৬২ জন করোনায় আক্রান্ত্রের খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। কিছুদিন আগে বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া দাবি করেছিলেন, গোমূত্র ও গোবরেই সুস্থ হয়ে উঠতে পারে করোনা আক্রান্ত রোগী।
আর ঠিক এমন সময়ই সামনে এল গোমূত্র হ্যান্ড স্যানিটাইজার ও ঘুঁটে দিয়ে তৈরি সাবানের কথা। ‘কাউপ্যাথি’ নামে সেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ভারতের ই-কমার্স সাইটে। ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ১০০ রুপীতে। অন্যদিকে, অনলাইনে ২১০ টাকায় পাওয়া যাচ্ছে 'কাউপ্যাথি' সাবানের ৬ থেকে ৭টির প্যাক।
'কাউপ্যাথি' স্যানিটাইজারের বিবরণে লেখা,‘দেশি গোরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনও গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গাজল মেশানো হয়েছে। আরও বলা হয়েছে, ‘এতে কোনও অ্যালকোহল নেই। আপনার হাতকে এটা আর্দ্র ও কোমহল রাখবে।’
যদিও, এই স্যানিটাইজার ও সাবার করোনাভাইরাসের সংক্রমণ 'রুখেছে' বলে হাতেকলমে কোনও প্রমাণ নেই! কিন্তু এই স্যানিটাইজার ও সাবার বিক্রি নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে।