
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪
আরেক দফা বাড়ছে বিদ্যুতের দাম। আজ বিকাল ৪টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বিদ্যুতের দাম নতুন করে ১৫-২০ শতাংশ বাড়ানো হতে পারে। এ সরকারের আমলে এর আগেও কয়েক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম।
শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। বিপরীতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১৯ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করে।
