
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২:৫৭

১৫ বছরের এক কিশোর। হাত-পা নেই তার। গড়িয়ে গড়িয়ে চলাফেরা করে সে। আর এভাবেই উপুর হয়ে শুয়ে নামাজ ও কোরআন পড়ে ছেলেটি। হাজারো বাঁধা বিপত্তির সম্মুখীন হয়েও কোরআন শিক্ষা নিতে ভুলেনি সে।
তার নাম টিও সাতরিও। পরিবারের সঙ্গে সে বসবাস করে। জন্মগতভাবেই টিও হাত-পা বিহীন। তার মতে, হাত-পা থাকলে আমি বাবা মাকে সাহায্য করতে পারতাম। কোরআন শিক্ষার জন্য নিজেই স্কুলে যেতে পারতাম। আমার শিক্ষকদেরকে বাড়ি বয়ে এসে নিয়ে যেতে হতো না।
আমার মোট তিনটি সন্তান। টিওর বড় ভাই বোনেরা স্বাভাবিক ও সুস্থ। তবে সে শারীরিকভাবে প্রতিবন্ধী হিসেবে জন্ম নেয়। প্রথমে তার ভবিষ্যৎ নিয়ে ভেবে চিন্তিত হয়ে পড়েছিলাম। বর্তমানে সত্যিই আমি টিওর জন্য অনেক গর্বিত। সে আমাদের জন্য সৌভাগ্যের। মুখ দিয়েও সুন্দর করে লিখতে পারে আমার ছেলে। তার গুণের শেষ নেই। আমরা তাকে স্বাভাবিক মানুষই ভাবি।
