
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৩
ভারতের দিল্লি সহিংসতার মূল টার্গেট মুসলিমরা। গত সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষ ছড়িয়ে পড়েছে উত্তর-পূর্ব দিল্লির মুসলিম অধ্যুষিত এলাকায়। মুসলমানদের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মসজিদে আগুন দিয়ে মিনারের চূড়ায় হনুমানের পতাকা লাগিয়ে দিয়েছে উগ্র হিন্দুরা। সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন দুই শতাধিক মানুষ।