রবিবার, ২৯ মার্চ, ২০২৬১৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

গরু-ছাগল ছিনতাইকারী সেই ছাত্রলীগ নেতা কারাগারে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২০, ০:৫০

শেয়ার করুনঃ
গরু-ছাগল ছিনতাইকারী সেই ছাত্রলীগ নেতা কারাগারে

ছাগল ছিনতাইয়ের মামলায় রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদুল আজমী তান্না গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গত কোরবানির ঈদের আগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রনপ কুমার ভক্ত এ বিষয়ে বলেন, গত সপ্তাহে তান্নাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করা হলে জামিনের আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলায় ওয়ারেন্ট ছিল।

আরও

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট কোরবানির ঈদের আগে ট্রাকে একদল ব্যবসায়ী যশোরের বারোবাজার পশুরহাট ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ২১২টি ছোটবড় বিভিন্ন রঙের ছাগল নিয়ে ঢাকায় আসেন। চাঁদার দাবিতে অভিযুক্তরা ট্রাকটি মোহাম্মদপুরের বাবর রোডের জহুরি মহল্লা এলাকায় আটকে রাখেন। তারা ছাগলগুলো নামান ও একটি ক্লাব ঘরে ছাগল ব্যবসায়ী সাইফুল ইসলাম, বাবু খান, শেখ সোলেমান, মো. নুরুজ্জামান, ফারুক বিশ্বাস, মোহাম্মদ মাসুদ মণ্ডলকে আটকে রাখেন।

এ সময় র‍্যাব ২-এর একটি টহল দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অনুমোদনহীন পশুর হাট তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল। খবর পেয়ে দলটি ঘটনাস্থলে যায় ও জিম্মিদশা থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে। ভুক্তভোগী ব্যবসায়ীরা তিন ছিনতাইকারীকে শনাক্ত করেন। তাঁরা হলেন—ইয়াসির আরাফাত, জাহিদুল ইসলাম ও মো. রায়হান।

জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, এ ঘটনায় তাদের সহযোগী ছিলেন মুজাহিদ আজমীর তান্নাসহ আরো পাঁচজন। অভিযুক্তরা লাইসেন্স ছাড়া অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার করছিলেন এবং নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে আসছিলেন।

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ব্যবসায়ীদের উদ্ধারের পর সে সময় র‍্যাব ২-এর কমান্ডিং অফিসার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, ১১ আগস্ট অর্থাৎ ঈদের আগের দিন দুপুর ১২টার সময় মোবাইল টিমসহ আমরা ঘটনাস্থলে একটি ক্লাব ঘরের ভেতরে ছাগল ব্যবসায়ীদের আটক অবস্থায় পাই। সেখানে তিনজন ছিনতাইকারী উপস্থিত ছিলেন। পাশে একটি মাচা করা ট্রাকের ওপর-নিচে মিলে মোট ২১২টি ছাগল ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আমরা ব্যবসায়ীদের ও ছিনতাইকারীদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করি।

আরও

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

এরপর মুজাহিদ আজমী তান্নাসহ নয়জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন র‍্যাব ২-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ফারুখ হোসেন। ছাত্রলীগ নেতা তান্না জামিনের আবেদন জানালে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত বেঞ্চ চার সপ্তাহের আগাম জামিন দেন। এর আগে ২০১৮ সালে গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল ছাত্রলীগ নেতা মুজাহিদ আজমী তান্নার বিরুদ্ধে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

সর্বশেষ সংবাদ

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত