
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪

‘১৩ কোটি টাকার নির্মাণ কাজ’ বিষয়ে ফাঁস হওয়া ফোনালাপটি নিজের বলে স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। তবে তিনি দাবি করেছেন ফোনালাপটির কিছু অংশ সাজিয়ে-গুছিয়ে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
ফেসবুক লাইভে নুর বলেন, আজ একটি ফোনালাপ ফাঁস হয়েছে, সেখানে এমনভাবে বলা হয়েছে যে আমি কোনও টেন্ডারের তদবির করছি কিংবা আরেকজন প্রবাসীর কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছি। তবে আসলে আমাদেরকে হেয় করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, ফোনালাপের কিছু অংশ সাজিয়ে-গুছিয়ে প্রচার করা হয়েছে, যাতে মানুষের মনে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব