বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

সারাবিশ্বে বাংলাদেশ এখন সম্মানের দেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১৯:৩৪

শেয়ার করুনঃ
সারাবিশ্বে বাংলাদেশ এখন সম্মানের দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গৌরবের ইতিহাস ফিরিয়ে আনতে পেরেছে বর্তমান সরকার। সারাবিশ্বে বাংলাদেশ এখন সম্মানের দেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতি ছিল দরিদ্র, ক্ষুধার্থ, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। এই বঞ্চনার হাত থেকে এ দেশের মানুষকে মুক্তি দেয়ার জন্যই জাতির পিতার সংগ্রাম।

এ দেশের ৮২ ভাগেরই বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করতো। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির পিতা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেই স্কুল জীবন থেকেই তিনি এ দেশের মানুষের জন্য সংগ্রাম শুরু করেন এবং বার বার কারাবরণ করেন। যখনই তিনি বঞ্চিত মানুষের কথা তুলে ধরেছেন, তখনই তাকে কারাবরণ করতে হয়েছে। কারাগারে বসে তিনি যে ডায়রি লিখেছিলেন, অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা এটা যদি আপনারা পড়েন, তবে দেখবেন যে, তিনি কীভাবে সংগ্রাম করেছেন। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি।

তিনি বলেন, আজকে স্বল্পোন্নত দেশে থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। ইনশাল্লাহ এ বাংলাদেশকে নিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশই আমরা গড়ে তুলবো। সেটাই আমাদের প্রত্যয়। বঙ্গবন্ধুকন্যা বলেন, এ দেশের একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না। এটাই আমাদের লক্ষ। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বরং আমাদের উদ্বৃত্ত খাদ্যের দেশ বাংলাদেশ। মাঝে মাঝে আমরা দেখি, অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়। আমি সবাইকে বলবো, অপপ্রচারে কান দেবেন না। হঠাৎ পেঁয়াজ নেই, লবণ নেই, এটা নেই, সেটা নেই নানা ধরনের কথা প্রচার হয় এবং এভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। এই বিভ্রান্তিকে মোকাবেলা করে আমাদের চলতে হবে।

আরও

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্বে একটা সম্মান পেয়েছিল। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর সে সম্মান হারিয়েছিল এদেশ। জাতির পিতার ডাকে যারা সব কিছু ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা কিছুই চায়নি। তারা হাতে যা পেয়েছিলেন তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন। সেই গৌরবের ইতিহাস আবার আমরা ফিরিয়ে আনতে পেরেছি। যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে পেরেছি, যেটা জাতির পিতা শুরু করেছিলেন। জাতির পিতার হত্যাকারীদের বিচার আমরা করতে পেরেছি।

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শেখ হাসিনা বলেন, আমার বাবা সারাটা জীবন এ দেশের মানুষের কথা বলেছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই ছিল তার লক্ষ। আর সেই লক্ষ নিয়েই তিনি সংগ্রাম করে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এ দেশ স্বাধীন করে দেন। তাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সামরিক সচিব, প্রেস সচিব ও প্রতিরক্ষা সিনিয়র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ এবং বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ’৭১-এর এই দিনেই আত্মোৎসর্গের ব্রত নিয়ে দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী সাধারণ জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণের সূচনা করেন। এরপর থেকে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়।

ইনিউজ ৭১/এম.আর

আরও

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত