বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

দখলবাজ নাঈমকে নেতা বানানোয় ক্ষোভ আ.লীগে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১৭:২

শেয়ার করুনঃ
দখলবাজ নাঈমকে নেতা বানানোয় ক্ষোভ আ.লীগে

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিমানবন্দর ও আশকোনা এলাকার ত্রাস হিসেবে পরিচিত আনিসুর রহমান নাঈম। যার বিরুদ্ধে জমি দখল, চোরাকারবারি, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতনের অনেক অভিযোগ আছে। স্থানীয়রা বলছেন, নাঈম বিতর্কিত এসব কাজ করে সম্পদশালী হয়েছেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই। এমন পরিস্থিতিতে তার ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হওয়ায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরাই হতাশ হয়েছেন। হতাশ বিমানবন্দর ও আশকোনা এলাকার সাধারণ মানুষও। তারা বলছেন, নাঈমের নেতা হওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলনের আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সম্মেলনে যারা নেতা হয়েছেন তাদের বিরুদ্ধে এত এত বিতর্ক নেই।

বিমানবন্দর ও আশকোনা এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নাঈমের নিজস্ব ক্যাডার বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জমি দখলে তার মতো কৌশলী আর কেউ নেই। দখলের অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা আছে আদালতেই (নালিশি মামলার নম্বর ৪৯৩৯/১৯৯৮, বাদী সাঈদা আখতার পপি। মামলা নাম্বার পিপি ১৭২৪/২০০২ বাদী সাজেদা বেগম। দেওয়ানি মোকদ্দমা ৬৩২/২০১১, বাদী রফিউদ্দিন)। থানায় একটি সাধারণ ডায়েরিও (উত্তরা থানায় জিডি নাম্বার ১৫৬০/২০০১) রয়েছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, সাহসী কয়েকজন মামলা করলেও অনেকেই আছেন মামলা করার ঝমেলায় জড়ান না। বিমানবন্দরে চোরাকারবারিতেও নাঈমের জড়িত থাকার অভিযোগ আছে। অত্যাচার-নির্যাতনে তার বাহিনীর কোনো জুড়ি নেই। চাঁদাবাজি তার পেশা এমন আলোচনাও আছে আশকোনা এলাকায়। ফুটপাত, রিকশার গ্যারেজ ও অটোরিকশার মালিক-শ্রমিকদেরও চাঁদা দিতে হয় তাকে। রাজনীতিই সম্পদশালী করে তুলেছে তাকে। যে সম্পদের জোরে নাঈম এখন ঢাকা উত্তর ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করে কাউন্সিলর হন তিনি।

আরও

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

এমন পরিস্থিতিতে নাঈমের নেতা হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তারা বলেন, নাঈমের নেতা হওয়ার ভেতর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ করেছে। ‘ক্লিন ইমেজের’ মানুষকে নেতা বানানোর যে অঙ্গীকার করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষপর্যায় থেকে বারবার সেটা প্রশ্নের মুখে পড়েছে।

স্বেচ্ছাসেবক লীগ উত্তরের এক সাংগঠনিক সম্পাদক বলেন, এই নাঈমের নামে স্মাগলিং, জমি দখল থেকে শুরু করে হেন কোনো অপরাধ নাই যাতে তার সম্পৃক্ততা নেই। বিমানবন্দর থেকে শুরু করে উত্তরার বহু সাধারণ মানুষ নাঈমের দ্বারা নির্যাতিত-নিপীড়িত। বহুবার সংবাদের শিরোনামও হতে হয়েছে তাকে। সেই নাঈমেরই স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া হতাশ করেছে পরিবর্তিত পরিস্থিতিতে যারা রাজনীতি করার স্বপ্ন দেখেছিলেন তাদেরকে।

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এমন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানতে চাইলে আনিসুর রহমান নাঈম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেন। বলেন, ‘আমার বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। এসব অভিযোগের তদন্ত করেন আপনারা। দেখবেন সবই ভিত্তিহীন।’ আওয়ামী লীগের পাশাপাশি ক্ষমতাসীন দলটির অন্য সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অনেকেই নাঈমের নেতা হওয়ার বিস্মিত হয়েছেন। তারা জানিয়েছেন, নাঈম স্বেচ্ছাসেবক লীগের মতো সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার মধ্য দিয়ে দলের ভেতরের শুদ্ধি অভিযান সন্দেহের মুখে পড়েছে। তারা বলেন, এমন পরিস্থিতিতে কারা শুদ্ধি অভিযান প্রশ্নবিদ্ধ করতে চান তাদের খুঁজে বের করা উচিত।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

স্বেচ্ছাসেবক লীগের গত কমিটির এক সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিতর্কিতরা নেতা হতে পারবেন না এ ঘোষণা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছিল। আমাদের ভেতরে অনেকেই আবার রাজনীতি করার সুযোগ পাবেন এই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। নাঈমের মতো বিতর্কিত নেতারা পদ পেলে সেই আত্মবিশ্বাস-স্বপ্ন আর টেকে না। কথা রাখেননি আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা এমন কথাও বলছেন অনেকেই।’

আরও

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

কৃষক লীগ ও শ্রমিক লীগের নতুন সভাপতির বিরুদ্ধে কিছুটা অভিযোগ থাকলেও তা নেতাকর্মীরা মেনে নিয়েছেন। কিন্তু ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ উত্তরে নাঈমের নেতা হওয়ার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না। শুদ্ধি অভিযান নিয়ে আস্থা হারিয়েছেন সাধারণ কর্মীরা। তারা বলেন, সম্রাটরা গ্রেপ্তার হবে আবার নাঈমরা নেতা হবে এটা হতে পারে না। কারণ সম্রাট-নাঈম এরা মুদ্রার এপিট-ওপিট। সম্রাটরা হারিয়ে গেলে নাঈমরাই গডফাদার হবে। এদের মধ্যে কোনো তফাত নেই।

স্বেচ্ছাসেবক লীগের গত কমিটির সহসভাপতি পদের এক সদস্য বলেন, ত্যাগী, পরিচ্ছন্ন ও মেধাবী নেতারা রাজনীতি করার সুযোগ পাবে এই ভেবে সিলেকশনে নেতা হওয়ায় এ পদ্ধতিকে সাধুবাদ জানানো হয়েছে। কর্মীদের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করেছে এ পদ্ধতিতে। কারণ গোঁজামিলের বা সিন্ডিকেটের কোনো নেতার পদ পাওয়ার সুযোগ থাকবে না। নাঈমের নেতা হওয়ার মধ্য দিয়ে সিলেকশন পদ্ধতিও বিতর্কিত হয়ে গেল। আওয়ামী লীগের সিলেকশন পদ্ধতিতে নেতা নির্বাচন নিয়ে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। একটা কথাই তারা বলছেন, কথা রাখেনি আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে দলের সর্বস্তরের নেতাকর্মীদের রাজনীতি করার স্বপ্ন দেখিয়েছেন ঠিকই, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করেননি। সহযোগী সংঠনগুলোর নেতাদের দাবি, বিতর্কমুক্ত নেতাদের রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা আওয়ামী লীগের শীর্ষপর্যায় থেকে বারবার ঘোষণা করা হলেও কার্যত তার উল্টোটাই করেছে আওয়ামী লীগ।

স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের গত কমিটির মধ্যমসারির নেতারা বলছেন, কোনো বিতর্কিত নেতাকে পদ দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হলেও ঠিকই বিতর্কিতরাই সহযোগী সংগঠনের পদ বাগিয়ে নিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমকে নেতা বানিয়ে বিতর্কিতদের রাজনীতিতে আসার নজির স্থাপন করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ইঞ্জিনের তাপে নেমে বাঁচলেন কালাম, দুই মিনিটেই ডুবে গেল বাস

ইঞ্জিনের তাপে নেমে বাঁচলেন কালাম, দুই মিনিটেই ডুবে গেল বাস

ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬, হস্তান্তর ২৪

ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬, হস্তান্তর ২৪

পদ্মায় বাস দুর্ঘটনা: চালক আরমানের মরদেহ উদ্ধার, গুজব নিয়ে পরিবারের ক্ষোভ

পদ্মায় বাস দুর্ঘটনা: চালক আরমানের মরদেহ উদ্ধার, গুজব নিয়ে পরিবারের ক্ষোভ

পদ্মা নদীতে বাসডুবির কারণ ও দায় নির্ধারণে কমিটি গঠন

পদ্মা নদীতে বাসডুবির কারণ ও দায় নির্ধারণে কমিটি গঠন

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত