মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

কাউন্সিলর রাজীবের শতকোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ নভেম্বর ২০১৯, ২৩:৪

শেয়ার করুনঃ
কাউন্সিলর রাজীবের শতকোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সাত বাড়ি ও আট গাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদের বিষয়ে নিশ্চিত হয়েছে সংস্থাটি। এর ওপর ভিত্তি করে রাজীবের বিরুদ্ধে আজ বুধবার মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, তারেকুজ্জামানের কয়েক শ কোটি টাকা অবৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তদন্তের সময় প্রমাণ সাপেক্ষে ওই সব সম্পদের তথ্য আইন-আমলে নেওয়া হবে।

চলমান শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ নিয়ে দুদক মামলা করেছে ১১টি। তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। মামলার এজাহারের তথ্য অনুসারে রাজীব তাঁর চাচা ইয়াছিন হাওলাদারের নামে প্রায় ১২ কোটি টাকা সম্পদ কিনেছেন। তাঁর ওই চাচা পেশায় একজন রাজমিস্ত্রি। এ ছাড়া রাজীবের বিলাসবহুল আটটি গাড়ির সন্ধান পাওয়া গেছে, যেগুলোর দাম অন্তত ১২ কোটি টাকা। দুদক বলছে, কাউন্সিলর হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন রাজীব। এসব অর্থ আয়ের সুনির্দিষ্ট কোনো উৎস পায়নি দুদক। এ ছাড়া রাজীবের আরও সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে, যেগুলো তদন্তকালে আইন-আমলে নেওয়ার কথা বলেছেন দুদক কর্মকর্তারা।

এজাহারের তথ্যমতে, রাজীব কাউন্সিলর হিসেবে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ১ নম্বর সড়কে ৩৩ নম্বর প্লটে একটি দোতলা ডুপ্লেক্স বাড়ি আছে। এতে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। মোহাম্মদপুরের কাটাসুরের ৩ নম্বর সড়কে ৬০ লাখ টাকায় নিজের নামে প্লট কিনেছেন রাজীব। মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের ৬ নম্বর সড়কের শেষ মাথায় পশ্চিম-দক্ষিণ পাশের বেড়িবাঁধ প্রধান সড়কের ‘দক্ষিণা হাওয়া’ নামে পাঁচতলা বাড়িটির মালিক রাজীবের চাচা ইয়াছিন হাওলাদার। ওই সম্পত্তির প্রকৃত মালিক রাজীব, যেখানে তাঁর প্রায় ২ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। রাজীব তাঁর চাচার নামে বাড়িটি কিনে নিজ ভোগদখলে রেখেছেন।

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের ২ নম্বর সড়কে তিনতলা বাড়ি রাজীবের চাচা ইয়াছিন হাওলাদারের নামে হলেও তাতে রাজীবের বিনিয়োগ এক কোটি টাকা। মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪/বি সড়কে ইয়াছিন হাওলাদারের নামে আরেকটি বাড়ি আছে, যাতে রাজীবের বিনিয়োগ দেড় কোটি টাকা। মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৫ নম্বর সড়কের চারতলা বাড়িটিও ইয়াছিন হাওলাদারের নামে। এতে রাজীবের বিনিয়োগ দেড় কোটি টাকা। একইভাবে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের বেড়িবাঁধ প্রধান সড়কের ৬ নম্বর বাড়িও রাজীবের চাচার নামে। এতে রাজীবের বিনিয়োগ ১ কোটি ৩০ লাখ টাকা বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মামলার এজাহারে বলা হয়েছে, তারেকুজ্জামান সিলিকন হাউজিংয়ের শেয়ারহোল্ডার এবং শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি লিমিটেডের পরিচালক। অনুসন্ধানে আরও দেখা গেছে, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৬ নম্বর সড়কে প্রায় ৬ কাঠা জমি ব্যাডমিন্টন খেলার মাঠ হিসেবে দখল করে রেখেছেন রাজীব। সেখানে প্রায় চার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এজাহারে রাজীবের চাচা প্রসঙ্গে বলা হয়েছে, ইয়াছিন হাওলাদার পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এর বাইরে তাঁর আয়ের কোনো উৎস ছিল না। যদিও তিনি বর্তমানে নিজেকে একজন ঠিকাদার হিসেবে পরিচয় দেন। রাজীব নিজের নামে ও তাঁর চাচা ইয়াছিন হাওলাদারের নামে প্রায় ১১ কোটি ৯০ লাখ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। সেটা নিজের দখলে রেখে ভাড়াসহ অন্যান্য সুবিধা নিয়েছেন। তিনি এসব সম্পদের তথ্য আয়কর নথিতে দেখাননি। এর সপক্ষে তাঁর আয়ের কোনো বৈধ উৎস নেই।

অনুসন্ধানের সময় রাজীবের আয়কর নথি ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনায় দুদক দেখেছে, রাজীবের নামে ১২ কোটি ১৪ লাখ ৪ হাজার ৬০০ টাকার অস্থাবর সম্পত্তি আছে। এর সপক্ষেও তার কোনো সুনির্দিষ্ট বৈধ উৎস পাওয়া যায়নি।তারেকুজ্জামানের দখলে নামে-বেনামে অর্জিত মোট আটটি গাড়ি পেয়েছে দুদকের অনুসন্ধান দল। এসব গাড়ির দাম আনুমানিক ১১ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা। বাংলাদেশে ব্যাংক ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া রেকর্ডপত্রে দেখা গেছে, দেশের বিভিন্ন ব্যাংকে রাজীবের জমা আছে ১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৩০৫ টাকা। সব মিলিয়ে রাজীবের ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে দুদক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এজাহারে আরও বলা হয়, বিভিন্ন সূত্রে রাজীবের আরও বাড়ি, ফ্ল্যাট-প্লট আছে। অবৈধ উপায়ে অর্জিত অনেক সম্পদের একটি বড় অংশ তিনি বিদেশে পাচার করেছেন বলে দুদকের কাছে তথ্য আছে। এসব বিষয়ে তদন্তকালে আন্তরাষ্ট্রীয় যোগাযোগের মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহ করার চেষ্টা করা হবে। দুদক বলছে, প্রকৃতপক্ষে রাজীবের বৈধ আয়ের উল্লেখযোগ্য কোনো উৎস নেই। তিনি ক্যাসিনো ব্যবসাসহ অবৈধ পন্থায় অর্জিত অর্থ দিয়ে এসব সম্পদ অর্জন করেছেন। চলমান শুদ্ধি অভিযানে গত ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তারেকুজ্জামানকে। অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয় তাঁর বিরুদ্ধে।

আরও

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে ঠিকাদার জি কে শামীম, বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, আওয়ামী লীগের নেতা এনামুল হক ও তাঁর ভাই রুপন ভূঁইয়া, অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান, বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজ এবং যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান ও তাঁর স্ত্রী সুমি রহমান এবং কাউন্সিলর হাবিবুর রহমানের বিরুদ্ধে ১০টি আলাদা মামলা করেছে দুদক।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

৭২ ঘণ্টায় তিস্তাসহ ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

৭২ ঘণ্টায় তিস্তাসহ ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত