
প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ২:৪১

সম্প্রতি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে রাখা বৈদ্যুতিক খুঁটির সমস্যা নিয়ে একটি লাইভ ভিডিও প্রকাশ করেছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাতে তিনি সিলেটের ওসমানীনগরে সাদীপুর ইউনিয়ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর বিদ্যুতের খুঁটি ফেলে রাখা নিয়ে লাইভে প্রতিবাদ জানান এবং বিদ্যুৎ বিভাগের চরম গাফলতির বিষয়টিও তুলে ধরেন। এ সময় তিনি স্থানীয় কিছু যুবককে সঙ্গে নিয়ে সড়কে থাকা খুঁটি সরিয়ে দেন।


মূল ভিডিওর ৪০ সেকেন্ডের পরে দেখা যাবে লাল রঙের বাসটি সড়কে দাঁড়ানো সুমনদের পেছন দিক থেকে এসে সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এডিট করা ভিডিওর ৫ম সেকেন্ড দেখা যাচ্ছে, বাসটি ব্যাক গিয়ারে আসছে। এটি দেখলেই ট্রল করা ওই ভিডিওটি যে ভুয়া তা প্রমাণ হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব