
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মৃত্যুবরণ করেছেন।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের মেনালিসা (২৫) করোনায় মৃত্যুবরণ করেছেন। আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকার শাহাদত হোসাইন (২৮), নেত্রকোনা সদরের রবি চন্দ্র (৬৫), আরোজ আলি (৮০), গাজীপুর শ্রীপুরের রুবাইয়া (২৯) ও টাঙ্গাইল ঘাটাইলের আব্দুল খালেক (৬০)।
ডা. মুন জানান, বর্তমানে আইসিইউতে আটজনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন মোট ৯২ জন। নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি