
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ১:১২

গত ২৪ ঘণ্টায় শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে করোনায় ৪৩ জন ও উপসর্গ নিয়ে ২৪ জন মোট ৬৭ জন ভর্তি রয়েছেন। এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.২৪% শতাংশ। জেলায় এ পর্যন্ত ৭৩২ জন মারা গেছেন।
