
প্রকাশ: ৬ জুলাই ২০২১, ২:৬

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
হালকা ঠান্ডা ও কাশির উপসর্গ দেখা দিলে মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং এর মাধ্যমে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং পরে সেই দিনেই আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার নিতাই কুমার ঘোষ জানান, ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর করোনা রিপোর্ট পজেটিভ। তবে তার শারীরিক অবস্থা ভালো। তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল তায়াবীর মুঠোফোনে জানান, হালকা ঠান্ডা ও কাশি রয়েছে। তবে শারীরিক অবস্থা মোটামুটি ইনশাআল্লাহ্ ভালো রয়েছে। বর্তমানে বাসায় হোম আইসোলেশান এ আছি।