
প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৬:১২

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩০ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এ নিয়ে মোট ৩৫৭ জনের মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় বাড়ানো হয়েছে ওয়ার্ড ও শয্যা সংখ্যা। আইসিইউসহ শয্যা সংখ্যা ৪০৫টির মধ্যে রোগী বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছে ৪৬০ জন।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১