
প্রকাশ: ২৫ জুন ২০২১, ২১:৪৮

বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২১ জনে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ৭৯৪।
২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৩৭ জন। বিভাগে এখন পর্যন্ত ১৪ হাজার ৭৩৫ জন রোগী করোনা থেকে সুস্থতা লাভ করলেন।
আজ শুক্রবার (২৫ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ২৪ ঘণ্টায় কেউ মৃত্যুবরণ করেননি।

বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২৪ জন। এছাড়া পটুয়াখালীতে নতুন শনাক্ত ১৫, সুস্থ ৭ জন, ভোলায় শনাক্ত ২, সুস্থ ৬ জন, পিরোজপুরে নতুন শনাক্ত ২৯, বরগুনায় ৭ এবং ঝালকাঠিতে ২৮ জন ব্যক্তির নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
তবে পিরোজপুর, বরগুনা এবং ঝালকাঠিতে নতুন করে কারো সুস্থতার তথ্য পাওয়া যায়নি।
প্রসংগত, বরিশালে এখন পর্যন্ত ২৯৮ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।