
প্রকাশ: ৬ জুন ২০২১, ১২:৫০

ঢাকায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার নবাবগঞ্জে আসা ১০ জনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম।
তিনি জানান, ওই দশ জন শ্রমিকের কাজ করেন। গত ১৮ মে তারা সবাই ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্রয়ণ প্রকল্পের কাজে নবাবগঞ্জ এসেছেন।
২৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয় ও পরীক্ষার জন্য বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

গোপালগঞ্জেও ৭ জনের শরীরে ডেলটা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, ভ্যাকসিনের বিষয়ে রাশিয়া ও চীনের সাথে কথা হয়েছে।
এ মাসেরই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।