
প্রকাশ: ৫ নভেম্বর ২০১৯, ৪:১২

সুলতান মুহাম্মদ পঞ্চম মালয়েশিয়ার ১৫তম রাজা এবং কেলান্টআনের সুলতান। রুশ মডেলের সঙ্গে তার বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। বিয়ের কয়েক মাস পর গত জানুয়ারিতে মালয়েশিয়ার রাজার পদটি ছেড়ে দেন কেলান্টআনের সুলতান পঞ্চম মুহাম্মদ। বিয়ের কয়েকদিন পরই রুশ সুন্দরী ওকসানাকে তালাক দেন তিনি। আর এবার একমাত্র সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ৫০ বছরের সাবেক এ রাজা।
সুলতান মুহাম্মদ মনে করেন, একটি ছেলের ছবি প্রমাণ করতে পারে না যে ওই ছেলের বাবা তিনি। তিনি ছেলের ছবি দেখে মনে করেন, ওই ছেলের বাবা কোনো এশিয়ান মানুষ হয়ে থাকবে। তবে তিনি নন। কারণ ওই ছেলে নাকি দেখতে তার মতো নয়!
তার প্রাক্তন স্ত্রী ওকসানা ভোয়েভোডিনা জানান, ওই ছেলেই সুলতান মুহাম্মদ পঞ্চমের সন্তান। ওই ছেলের শরীরে বইছে রাজার রক্ত। তিনি বলেন, পাঁচ মাস বয়সী ইসমাইল লিয়ন দেখতে একেবারে তার বাবার মতো। তিনি জানান, ২০১৮ সালে তাদের বিয়ের পর কোনো একদিন তিনি ওই সন্তন গর্ভে ধারণ করেন।
আন্তর্জাতিক সংবাদামধ্যম সূত্রে জানা যায়, ২০১৮ সালের দিকে ওকসানা ভোয়েভোডিনা এবং সুলতান মুহাম্মদ পঞ্চম বিয়ে করেন। কিন্তু সম্প্রতি ডিভোর্স হয়। ডিভোর্সের পর তার সন্তানের ভরণ পোষণ চান। আর তা নিয়েই বাধে বিপত্তি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব