বুধবার, ৬ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মজার খবরবাংলাদেশ

শখের মেসির দাম মাত্র ১৫ লাখ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২১, ২২:২২

শেয়ার করুনঃ
শখের মেসির দাম মাত্র ১৫ লাখ

মেসির দাম ১৫ লাখ টাকা। শুনতে একটু অবাক হলেও আসলে এখানে খেলোয়াড় মেসির কথা বলা হয়নি। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের বিপ্লব মিয়া শখের বসে গরুর নাম রেখেছেন মেসি। গরুটি অস্ট্রেলিয়ান ষাঁড়। 

আরও

ক্ষুধায় বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

ক্ষুধায়  বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

মেসি নামের এই বিশাল ষাঁড়টির গায়ের রং কালো সাদা মিশ্রিত, ওজন প্রায় ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ), দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।

আরও

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ভালো দাম পাওয়া আশায় প্রায় চার বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করে আসছেন বিপ্লব ও তার পরিবারের লোকজন। চলতি বছরের ঈদুল আজহায় মেসিকে হাটে বিক্রি করবেন বলে আশা তার। তবে করোনাভাইরাসের কারণে এবার কোরবানি পশুর হাট বসবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তিনি।

মেসি১৫ লাখ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মেসিকে (গরু) দেখতে আসা রইচ উদ্দীন বলেন, এবছর তাদের গ্রামে এই গরুটিই সব থেকে বড়। যার ওজন প্রায় ৪০ মণের মতো। দেখতেও অনেক সুন্দর।

গরুর মালিক বিপ্লব মিয়া বলেন, বিশাল আকৃতির এই মেসির বয়স প্রায় চার বছর। মেসিকে দেখাশোনা করেন ২ জন লোক। দূর থেকে দেখলে মনে হবে এটি বিশালকৃতির মহিষ। উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি, লম্বা ৯ ফিট। লম্বা ও উচ্চতা একটি মহিষের থেকেও অনেক বড়। 

মেসির খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা ব্যয় হয়। খাবারের তালিকায় আছে প্রতিদিন প্রায় পাঁচ কেজি ভেজানো ছোলা, গমের ভুসি এবং সবুজ কাঁচা ঘাসসহ বিভিন্ন খাবার।

তিনি আরও বলেন, ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারেনা অস্ট্রেলিয়ান এই ষাঁড়। বিদ্যুৎ না থাকলেও মেসির জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। প্রতিদিন তিনবার করে গোসল করাতে হয় মেসিকে। গোসলের পর আবার শুকনা কাপড় দিয়ে শরীরের পানি মুছে ফেলতে হয় যাতে ঠান্ডা না লেগে যায়।

সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল রাখলেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে পুনরায় জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এ কথা জানান। উপাচার্য জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে প্রতিটি হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ছাত্রদলের ঘোষিত কমিটি

পুরুষদের জন্য সেক্স এড টিকটক অ্যাকাউন্ট ভাইরাল

পুরুষদের জন্য সেক্স এড টিকটক অ্যাকাউন্ট ভাইরাল

বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের শিক্ষা ও তথ্যের আদান-প্রদান হয়ে থাকে, তবে এক নতুন ট্রেন্ড বর্তমানে ভাইরাল হয়েছে, যা পুরুষদের জন্য সেক্স শিক্ষা বিষয়ক। কলবি কলেজের ছাত্ররা তৈরি করেছে একটি টিকটক অ্যাকাউন্ট, যার নাম 'সেক্স এড ফর গাইজ'। এই অ্যাকাউন্টটি পুরুষদের যৌনস্বাস্থ্য, সম্পর্ক, এবং তাদের শারীরিক ও মানসিক ভালোবাসার প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এক ধরনের শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

"মেনু কার্ডে নিজের ফেসবুক প্রোফাইল! রেস্টুরেন্টের হাস্যকর ভুলে নেটিজেনদের তোলপাড়"

"মেনু কার্ডে নিজের ফেসবুক প্রোফাইল! রেস্টুরেন্টের হাস্যকর ভুলে নেটিজেনদের তোলপাড়"

ঢাকার একটি জনপ্রিয় ফাস্ট ফুড রেস্টুরেন্টে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। এক গ্রাহক খাবারের অর্ডার দিতে গিয়ে মেনু ওপেন করতেই দেখেন সেখানে নিজের ফেসবুক প্রোফাইল ছবি ও পোস্টগুলো প্রদর্শিত হচ্ছে! ঘটনাটি ঘটে গতকাল ধানমন্ডির একটি রেস্টুরেন্টে। গ্রাহক রিয়াদ হাসান জানান, তিনি যখন স্মার্ট মেনু সিস্টেমে বার্গার সিলেক্ট করতে গিয়েছিলেন, তখন হঠাৎ মেনু পেজের বদলে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল চলে আসে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে সম্পর্ক—এই সব কিছুর পর এবার তার পিতৃত্ব নিয়ে এক পাকিস্তানি নারীর চমকপ্রদ দাবি সামনে এসেছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই নারী দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার জন্মদাতা! ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি নারী উর্দু ভাষায় নিজের পরিচয় দিচ্ছেন। তিনি নিজেকে মুসলিম এবং পাঞ্জাবি হিসেবে পরিচয়

ক্ষুধায়  বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

ক্ষুধায় বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমাণ এক নারী যাত্রী ক্ষুধার তাড়নায় কামড় বসালেন নিজের স্যুটকেসে। তারপর তৃপ্তি সহকারে খেতেও শুরু করলেন। এমন দৃশ্য বাস্তব কিংবা ভিডিওতে দেখে সবার চোখই ছানাবড়া। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্যুটকেসটি নিয়ে বিমানবন্দরে এদিক-সেদিক ঘুরছিলেন ওই নারী। হঠাৎ করেই খাওয়া শুরু করেন লাগেজটি। দৃশ্যটি আশপাশের যাত্রীদের হতবাক করে। কেউ কেউ এ ধরনের উদ্ভট আচরণে ভ্রু কুঁচকান। তবে কিছু

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান