বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

রাজধানীতে সবজির দাম কমলেও মাছ-মাংসের বাজার চড়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

শেয়ার করুনঃ
রাজধানীতে সবজির দাম কমলেও মাছ-মাংসের বাজার চড়া

রাজধানীতে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বাজার এখন অনেকটাই স্থিতিশীল। বেগুন, মুলা, পটোল, শিম, গাজরসহ বেশিরভাগ সবজির দাম কমে ক্রেতাদের স্বস্তি ফিরেছে। তবে মাছ, মাংস, তেল ও চালের বাজারে উল্টো চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, শবেবরাতের আগে মাংসের দাম আরও বাড়তে পারে।  

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৪০-৫০ টাকা, করলা ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, মুলা ১৫-২০ টাকা, পটোল ৩০-৪০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, টমেটো ৩০-৩৫ টাকা, শিম ২০ টাকা, শসা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি ধনেপাতা ২০-৩০ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা, ব্রকলি ৩০-৪০ টাকা এবং লাউ ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।  

আরও

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

পেঁয়াজ ও আলুর বাজারেও কিছুটা স্থিতিশীলতা এসেছে। বর্তমানে খুচরায় প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ ৪৫-৫০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম কমে এখন ২০-২৫ টাকায় নেমেছে। তবে কাঁচা মরিচের বাজারে স্থিতিশীলতা থাকলেও পাইকারি ও খুচরা দামের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গেছে। পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০-৪০ টাকা থাকলেও খুচরায় তা ৬০-৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।  

শাক-সবজির বাজার তুলনামূলক স্বস্তির হলেও মাছ ও মাংসের বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। ইলিশের দাম কিছুটা কমলেও এখনও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়, দেড় কেজি ওজনের ২৮০০ টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশ ১৮০০-১৯০০ টাকা এবং ছোট আকারের ইলিশ ৭০০-১৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
মাছ-মাংস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

বেনাপোল বন্দর দিয়ে ৩১৭ ট্রাক পণ্যের বাণিজ্য, ২,১১৯ যাত্রী যাতায়াত

রাজধানীর কারওয়ান বাজারের এক ইলিশ বিক্রেতা জানান, সরবরাহ খুব বেশি বাড়েনি। তবে দাম বেশি হওয়ায় চাহিদা কিছুটা কমে গেছে, যার ফলে সামান্য দাম কমেছে। তবে অন্যান্য মাছের দাম এখনও বেশ চড়া।  

মাংসের বাজারেও ক্রেতাদের জন্য দুশ্চিন্তা রয়েছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮৫০-৯০০ টাকার মধ্যে রয়েছে, যা শবেবরাতের আগে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মুরগির দামও বেড়েছে, ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও ছিল ১৬০-১৭০ টাকা।  

সব মিলিয়ে রাজধানীর বাজারে সবজির দাম কমলেও মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া থাকায় সাধারণ ক্রেতারা কিছুটা উদ্বিগ্ন। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে, তবে সেটি নির্ভর করছে আসন্ন উৎসবের বাজারের ওপর।

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

এ সম্পর্কিত আরও পড়ুন

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই সময়ে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, মুসলিম

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি হিলি স্থলবন্দর-এ পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে বন্দরের বাণিজ্য কার্যক্রম

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশের স্বর্ণের বাজারে নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ১৬ হাজার