বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যকৃষিবাংলাদেশ

দেশের চাহিদা মিটিয়ে নৌপথে বিদেশে যাচ্ছে ঝালকাঠির আমড়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ৪:২২

শেয়ার করুনঃ
দেশের চাহিদা মিটিয়ে নৌপথে বিদেশে যাচ্ছে ঝালকাঠির আমড়া

পুষ্টিগুণে ভরপুর, সুস্বাদু, টক-মিষ্টি ফল আমড়া। কাঁচা ও পাকা—দুই অবস্থায়ই ফলটি খাওয়ার উপযোগী। আশ্বিন ও কার্তিক মাসে পরিপক্ব আমড়া পাওয়া যায়। তবে প্রক্রিয়াজাতের মাধ্যমে এর বহুবিধ বাণিজ্যিক ব্যবহারও আছে, খাওয়ার সুযোগও হয় সারা বছর। ঝালকাঠির পেয়ারার সুখ্যাতি ছিল। এবার যোগ হলো আমড়ার নাম। জেলার ২ শতাধিক গ্রামে আমড়া গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার স্বপ্ন দেখছেন সেখানকার চাষিরা। এবার মৌসুমের শুরু থেকেই জমে উঠেছে ঝালকাঠির আমড়ার বাজার। ভিমরুলী ও আটঘর কুরিয়ানার ভাসমান হাটে এখন তাজা আমড়ার সমারোহ।

আরও

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

জেলার কৃত্তিপাশা ইউনিয়নজুড়ে দেখা গেছে আমড়ার চাষ। ভীমরুলি, শতদশকাঠি, খেজুরা, আতাকাঠিসহ প্রায় অর্ধশত গ্রামে বাণিজ্যিকভাবে এখন আমড়া চাষ হয়। অন্য জেলার আমড়ার তুলনায় মিষ্টি হওয়ায় এই জেলার আমড়ার চাহিদা বাড়ছে। সারা দেশে এসব আমড়ার বিপুল চাহিদা রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর অনেক পণ্যের মতো আমড়ারও ভালো দাম পাওয়া যাচ্ছে; যে কারণে অনেক শিক্ষিত ও বেকার যুবক চাকরির অপেক্ষায় না থেকে পৈতৃক বাগানের হাল ধরেছেন; যুক্ত হয়েছেন আমড়া চাষে। কেউ কেউ তাদের বাগানকে আরও সম্প্রসারণ করছেন। ফলে বাড়ছে উৎপাদনও। সব মিলিয়ে এসব আমড়া এখন ঝালকাঠি, পিরোজপুরসহ এই অঞ্চলের মানুষের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে; যা তাদের অর্থনৈতিক সচ্ছলতা এনে দিচ্ছে।

ঝালকাঠি শহরতলির কীর্তিপাশা মোড় থেকে দুটি যাত্রীবাহী বাসের বাংকারে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক বস্তা আমড়া চট্টগ্রাম হয়ে নৌপথে যাচ্ছে বিদেশে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও যাচ্ছে ঝালকাঠির আমড়া, দাবি আমড়া চাষিদের। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ বছর আমড়ার ভালো ফলন হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এ জেলায় দিন দিন বাড়ছে আমড়ার চাষ।

আমড়া
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

জেলার মধ্যে ভিমরুলী গ্রামের ভাসমান হাটটি সবচেয়ে বড়। প্রতিবছর এখানে অস্থায়ী ডজনখানেক আড়তে চলে আমড়ার বেচাকেনা। প্রতিদিন ছোট ছোট নৌকায় করে আমড়া নিয়ে এই ভাসমান হাটে হাজির হন চাষিরা। আড়তদারেরা নৌকা থেকেই কিনে নেন আমড়া। সকাল ৮টার মধ্যে বাজার বসে, বেচাকেনা চলে দুপুর পর্যন্ত। ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা মণ দরে বেচাকেনা হচ্ছে। এরপর বাছাই করে বস্তা ও ক্যারেটে সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান পাইকারেরা; যা চলে যায় ঢাকাসহ সারা দেশে।

নৌকায় করে ভীমরুলি ভাসমান হাটে আমড়া নিয়ে যাচ্ছিলেন চাষি সবুজ হালদার ও মলয় হালদার। তারা বলেন, ১০ কাঠা জমিতে আমড়ার চাষ করেছেন। এ বছর ৫০ মণের বেশি আমড়া বিক্রির আশা করছেন। ঝালকাঠির আমড়া ভীমরুলি থেকে যায় ঢাকাসহ বিভিন্ন শহরে। এমনকি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে। গুণ-মান ভালো বলেই এখানকার আমড়ার চাহিদা আছে সারাদেশে। যারা আমড়া কেনেন, সবাই চান এ অঞ্চলের আমড়া কিনতে। তবে প্রশাসন ও কৃষি বিভাগের আরও সহযোগিতা দাবি করেছেন মলয় হালদার।

কথা হয় ভীমরুলির আরেক চাষি রিপন চৌধুরীর সাথে তিনি বলেন, ২০১৭ সালে ১০ কাঠা জমি লিজ নিয়ে আমড়া গাছ লাগান এবার প্রায় ৫০ মণের বেশি আমড়া বিক্রি করেছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাস আমড়ার ভরা মৌসুম। তাই ওই সময়ে দামও ভালো থাকে। কিছু গাছে সারা বছর আমড়া ধরে। আফসোস করে তিনি বলেন, কুড়িয়ানা, আটঘর, ভীমরুলি, ডুমুরিয়া, বেতরায় বিপুল পরিমাণ আমড়া হয়। তবে সেসব সংগ্রহের মতো পর্যাপ্ত ব্যবসায়ী ও আড়তদারের অভাব রয়েছে। তৃণমূলে, অর্থাৎ বাগান থেকে সংগ্রহ করা আমড়া প্রথমদিকে ৩০০-৩৫০ টাকা মণ বিক্রি হয়েছে। সেটা এখন সাড়ে ৫০০ থেকে ১ হাজার টাকার কাছাকাছি। পেয়ারার মতো দ্রুত পচনশীল নয় বিধায় আমড়া চাষে লাভ বেশি।

সদরের ডুমুরিয়া বাজার কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্রের পাইকার বিজয় রায় বলেন, এ বছর আমড়ার উৎপাদন মোটামুটি ভালো হলেও বন্যার কারণে আকার তুলনামূলক ছোট। বাজারদর সর্বনিম্ন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা প্রতি মণ।

ভীমরুলির আড়তদার লিটন বলেন, শ্রাবণ মাস শেষ হলেই আমড়ার ভরা মৌসুম। প্রতিদিন ৫০-৬০ মণ আমড়া ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুর যাচ্ছে বস্তা ভরে। দাম মণপ্রতি ৬০০-৮০০ টাকার মধ্যে। আড়তদাররা জানান, চট্টগ্রাম থেকে জাহাজে করে কাঁচা আমড়া ও প্রক্রিয়াজাত আমড়া ভারত ও আশপাশের দেশে যাচ্ছে। এ ছাড়া গত বছর থেকে এ অঞ্চলের আমড়া লন্ডনেও রপ্তানি হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিএম মেহেদী হাসান সানি বলেন, ‘আমড়ায় আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, ফসফরাসসহ আনেক পুষ্টিগুণ। আঁশ থাকায় আমড়া হজমে সহায়তা করে। তাই মৌসুমে নিয়মিত আমড়া খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কাঁচা তো বটেই, সরষে মাখা দিয়ে, রান্না করে ও মোরব্বা করেও আমড়া খাওয়া যায়।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুল ইসলাম বলেন, এ বছর ঝালকাঠিতে ৬০২ হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। হেক্টরপ্রতি প্রায় ১২ টন আমড়া পাওয়া গেছে। সব মিলিয়ে জেলায় প্রায় সাড়ে ৬ হাজার টন আমড়া উৎপাদিত হবে। মৌসুমজুড়ে মোট বিক্রির পরিমাণ দাঁড়াবে ১৫ থেকে ১৭ কোটি টাকা। উৎপাদন খরচ কম হওয়ায় এ জেলায় প্রতিবছরই বাড়ছে আমড়ার চাষ। এতে শিক্ষিত ও বেকার যুবসমাজের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে।

কৃষকদের প্রত্যাশা, সরকারিভাবে যদি সরাসরি আমড়া কেনা হয়, বড় ব্যবসায়ীরা যদি সেখান থেকে সরাসরি আমড়া নিয়ে যান, তাহলে আমড়ার ব্যবসাটা আরও বাড়তো। বিদেশে রপ্তানিও বাড়তো।

সর্বশেষ সংবাদ

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান শক্তিশালী করতে ১৮টি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্যের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার। এসব দেশের চাহিদা, বাণিজ্য বাধা, প্রতিযোগী দেশ ও সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করে দেশভিত্তিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকায় চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র এশিয়ার দিকে সরে আসা এবং পশ্চিমা বাজারে

আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ১ হাজার ৬৯১ টাকা

আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ১ হাজার ৬৯১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বিদেশে ব্যয় করা অর্থের মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। বিদেশে

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত এ বিরতি চলবে। ফলে আগামী ২৫ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এ সময়ের প্রথম তিনদিন বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের শুল্ক প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ