শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

পরিবহন খাতে চাঁদাবাজি কমেছে, কিন্তু নিত্যপণ্যের দাম কমেনি এক পয়সাও

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬

শেয়ার করুনঃ
পরিবহন খাতে চাঁদাবাজি কমেছে, কিন্তু নিত্যপণ্যের দাম কমেনি এক পয়সাও

আওয়ামী লীগের সরকারের পতনের পর শিক্ষার্থীদের বাজার তদারকি এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হওয়ায় নিত্যপণ্যের দাম কিছুটা কমে গিয়েছিল। তবে সম্প্রতি সেই দাম আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। সাধারণ মানুষ এখন চড়া দামে সবজি, চাল, মুরগি ও মাছ কিনতে বাধ্য হচ্ছে, যা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে।

বর্তমানে বাজারে বেশিরভাগ সবজির দাম ৫০ টাকার ওপরে। পেঁয়াজের দাম প্রতি কেজি ১২০ টাকা, আলু ৬০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, পটল ৫০ টাকা এবং টমেটো ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা দাবি করছেন, নীরব চাঁদাবাজি ও সাম্প্রতিক বন্যার প্রভাবের কারণে পণ্যের দাম বাড়ছে। যদিও কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী।

আরও

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

মুরগির বাজারেও পরিস্থিতি একই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে, সোনালি মুরগি ২৫০ টাকা এবং দেশি মুরগি ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ফিডের উচ্চমূল্যের কারণে মুরগির দাম কমানো যাচ্ছে না। 

মাছের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ইলিশের দাম এখনও অনেক চড়া। রুই, টেংরা, পাবদা ও মলা মাছের দাম প্রতি কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। তবে ইলিশ মাছ এখনও কেজি প্রতি ১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অনেক ব্যয়বহুল।

আরও

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা
নিত্যপণ্যে
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বন্যার অজুহাতে চালের দামও বেড়েছে। প্রতি বস্তা চালের দাম ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। যদিও বাজারে চালের সরবরাহ যথেষ্ট, পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বন্যা এবং অসাধু করপোরেট চক্রের কারণে চালের দাম বাড়ছে। 

বিক্রেতারা আরও বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার বাজার তদারকির ফলে কিছুদিনের জন্য নিত্যপণ্যের দাম কমেছিল। কিন্তু তদারকির অভাব এবং চাঁদাবাজি ফের শুরু হওয়ায় বাজারে পণ্যের দাম বাড়ছে।

ক্রেতারা অভিযোগ করেছেন, নিত্যপণ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দাবি করছেন, মাঝেমধ্যে নয়, নিয়মিত বাজার তদারকি করতে হবে এবং মুনাফাখোরদের সিন্ডিকেট ভাঙতে হবে।

উল্লেখ্য, সয়াবিন, সরিষার তেল, ডাল এবং মসলা সহ কিছু পণ্যের দাম এখনও স্থিতিশীল রয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই সময়ে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, মুসলিম

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি হিলি স্থলবন্দর-এ পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে বন্দরের বাণিজ্য কার্যক্রম