বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঈদ এলেই ব্যস্ত ঢাকা ফাঁকা হয় যে কারণে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ৩:২৭

শেয়ার করুনঃ
ঈদ এলেই ব্যস্ত ঢাকা ফাঁকা হয় যে কারণে

ঈদের ছুটিতে পুরোপুরি পাল্টে গেছে রাজধানী ঢাকার চিরচেনা সেই দৃশ্য। শহরের সড়কগুলো প্রায় ফাঁকা। রাস্তায় গণপরিবহন সংকট। নেই যানজট। সড়ক-মহাসড়কগুলো দখলে নিয়েছে রিকশা। মাঝেমধ্যে কোরবানির গরু নিয়ে শাঁইশাঁই করে ছুটছে ছোট ছোট পিকআপ। এ যেন অন্য রকম দৃশ্য। নেই জ্যামে বসে বিরক্তির কোনো চিহ্ন। 

যারা ঈদের ছুটিতে বাড়ি যাননি, তারা মহা খুশি। পরিবার-পরিজন নিয়ে শেষ সময়ে কেনাকাটা করতে বেরিয়েছেন কেউ কেউ। ঢাকার ফাঁকা রাস্তায় আরামে চলতে পেরে খুশি নগরবাসী।’

আরও

ছয় দিনের স্থবিরতা শেষে তিন দিনে ৩৭৭ ট্রাকে দেশে প্রবেশ ভারতীয় পণ্য

ছয় দিনের স্থবিরতা শেষে তিন দিনে ৩৭৭ ট্রাকে দেশে প্রবেশ ভারতীয় পণ্য

ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। ঢাকার বাইরে কোথাও কোথাও যানজটের খবর এলেও এ বছর মহাসড়কে তেমন যানজট হয়নি। প্রতি বছর ঈদ এলেই এমন চিত্র দেখা যায় ব্যস্ত নগরী ঢাকায়।

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে সোমবার (১৭ জুন)। এ বছর ঈদের ছুটির আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে আগেই গ্রামে চলে গেছেন। যারা অফিস কিংবা অন্য কোনো কারণে যেতে পারেননি, তাদের অনেকে ঢাকা ছেড়েছেন শনিবার।

আরও

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে শনিবার রাজধানীর ভেতরে গণপরিবহন চলাচল একেবারে কম দেখা গেছে যানজটের নগরী প্রায় ফাঁকা হয়ে পড়েছে।

রবিবার (১৬ জুন) বিকেলে মতিঝিল, পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, বাংলামোটর, শাহবাগ, সায়েন্সল্যাব, মিরপুর রোড, রামপুরা, বাড্ডা, কুড়িল, বিজয়সরণি, মহাখালীসহ রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রাজধানীর মালিবাগ এলাকা থেকে সদরঘাট যাবেন বরিশালের ইয়াহিয়া। অনেক সময় অপেক্ষা করেও বাস পাননি তিনি। অবশেষে সিএনজি অটোরিকশায় কয়েক গুণ বেশি খরচে রওনা দেন।

তিনি বলেন, ‘লঞ্চে বরিশাল যাব। তাই সদরঘাট যাচ্ছি। বাস না পেয়ে বাধ্য হয়ে সিএনজি অটোরিকশায় উঠলাম। কী আর করা। যেতে তো হবে। খরচ বেশি হলেও কিছু করার নেই। বাস তো পেলাম না। তবে রাস্তা ফাঁকা। দ্রুত আরামে যাওয়া যাবে। যানজটের ভোগান্তি নেই।’

নতুনবাজার থেকে সাভার রুটে চলাচল করা বৈশাখী পরিবহনের চালক ইমারুল ইসলাম বলেন, শহরের মধ্যে যাত্রীর তেমন চাপ নেই। কাছাকাছি স্টপেজে মানুষ ওঠানামা করছে। অধিকাংশই ১০-২০ টাকা ভাড়ার যাত্রী। আর রাস্তাও ফাঁকা। তিনি বলেন, গাড়ি এখন ঢাকার মধ্যে কম। সবাই এখন আরিচা ঘাট পর্যন্ত যাত্রী টানছে। কেউ কেউ পদ্মার ওপার পর্যন্তও যাত্রী আনা-নেওয়া করছে।

ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানী শহর ঢাকায় বেড়েছে চুরির শঙ্কা। চুরি ঠেকাতে ফাঁকা হওয়া বাসাবাড়ি, শপিং মল আর দোকানপাটে নজরদারি বাড়িয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের এসব কথা জানান র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

রাস্তা ফাঁকা থাকায় স্বস্তিতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। নতুনবাজার থেকে গুলশানে প্রবেশমুখে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সার্জেন্ট আসাদুজ্জামান রবিন বলেন, ‘গাড়ির চাপ নেই। সকাল থেকেই প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ির পরিমাণ অনেক কম। সড়ক অনেকটা ফাঁকা। তার পরও মানুষের যাতায়াতের সুবিধার্থে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা করছি।’

সর্বশেষ সংবাদ

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ২১ প্লাটুন সদস্য

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ২১ প্লাটুন সদস্য

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে সংস্থাটির সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কীভাবে আগুনের

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল,

সাভার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরেও মহাসড়ক অবরোধ

সাভার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরেও মহাসড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিল্প পুলিশ জানায়, সকালে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড়ে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ১৩ নভেম্বর মিরপুর মডেল থানার আওতাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন কয়েকজন দুর্বৃত্ত। এ সময়