সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

দামি শেয়ারের দরপতন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০১৯, ২২:৫০

শেয়ার করুনঃ
দামি শেয়ারের দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে বেশিরভাগ দামি কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বাড়লেও কমেছে বাছাই করা ডিএসই-৩০ সূচক। আর অপর শেয়ারবাজর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবক’টি মূল্য সূচকের পতন হয়েছে। এদিকে সূচকে এমন নেতিবাচক প্রবণতা দেখা দিলেও দুই বাজারেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দরপতন হয়েছে ১৩১টির। আর ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও শেয়ারের দামের দিক থেকে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে মাত্র ১টির। আর শেয়ার দাম ৪শ’ টাকার ওপরে থাকা ২২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টির দরপতন হয়েছে। বিপরীতে দাম বেড়েছে ৭টির। ফলে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পরও ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স মাত্র ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৫ পয়েন্টে ওঠে অবস্থান করছে।

এদিকে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ৩ লাখ টাকার। সে হিসাবে লেনদেন কমেছে ১৭ কোটি ৪০ লাখ টাকা। বাজারটিতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মাসিউটিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৩৭ লাখ টাকার। ১০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

আরও

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১১ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৫৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

ব্যবসা ও বাণিজ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দুই দশক পূর্ণ করেছে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড)। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইপিজেডটির উদ্বোধন করেন। দুই দশকের যাত্রায় এখান থেকে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য রপ্তানির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কর্ণফুলী ইপিজেডের ‘দুই দশকের রূপান্তর ও বিকাশ’ তুলে ধরে এসব তথ্য জানানো হয়। ২০০৭

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

ব্যাংকিং খাতের সুরক্ষা বাড়ানো, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করতে ১ হাজার ২৭৬ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ‘ফিন্যানশিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ বা এফএসএসপি-২ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত চলবে প্রকল্পটি। প্রকল্পের প্রায় পুরো অর্থই প্রশিক্ষণ, পরামর্শক, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, সফটওয়্যার ও ডেটাবেইস তৈরিতে ব্যয় হবে।

ছয় দিনের স্থবিরতা শেষে তিন দিনে ৩৭৭ ট্রাকে দেশে প্রবেশ ভারতীয় পণ্য

ছয় দিনের স্থবিরতা শেষে তিন দিনে ৩৭৭ ট্রাকে দেশে প্রবেশ ভারতীয় পণ্য

ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পাওয়ার পর দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও জমে উঠেছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে বিভিন্ন পণ্য নিয়ে মোট ৩৭৭টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। এতে বন্দরের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এর আগে গত ৩০

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা তিন দিন হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা তিন দিন হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা তৃতীয় দিনের মতো পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক ও কর্মচারী। সময়মতো পণ্য আমদানি-রপ্তানি করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার ৩০ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন। শনিবার ২৯ আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর