সোমবার, ১১ মে, ২০২৬২৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:৩৫

শেয়ার করুনঃ
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ
সচিবালয়ে বিক্ষোভ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে রবিবার সকাল থেকে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মচারীরা সকাল থেকেই বিভিন্ন দপ্তর থেকে বেরিয়ে এসে মিছিলে অংশ নেন এবং ‘অবৈধ কালো আইন মানব না’ স্লোগানে সচিবালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. বাদিউল কবির ও কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। তাদের মতে, সরকারি চাকরি আইন ২০১৮-তেই প্রয়োজনীয় আচরণবিধি ও বিধান রয়েছে। নতুন অধ্যাদেশে যে নিবর্তনমূলক ধারা যুক্ত করা হয়েছে তা সংবিধানবিরোধী ও অযৌক্তিক।

আরও

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সম্প্রতি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কিন্তু এই অনুমোদনের পরপরই সচিবালয়ের বিভিন্ন কর্মচারী সংগঠন এর প্রতিবাদে সংগঠিত হয়। বৃহস্পতিবার থেকেই শুরু হয় মিছিল ও সমাবেশ, যার ধারাবাহিকতায় রবিবারের এই বিক্ষোভ আরও জোরালো রূপ নেয়।

সংগঠনের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, ১৯৭৯ সালের বিশেষ বিধানের প্রস্তাবিত ধারাগুলো নতুন অধ্যাদেশে সংযোজন করা হলে তা সরাসরি সংবিধানের ১৩৫(২) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হবে। এতে সরকারি কর্মচারীদের অধিকার খর্ব হবে এবং দেশে প্রশাসনিক সংকট সৃষ্টি হতে পারে।

নেতারা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এই অধ্যাদেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনা না করে গোপনে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য পাঠিয়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি চাকরিতে শাস্তিমূলক ব্যবস্থা সহজ করা, কর্মচারীদের আপিলের সুযোগ কমানোসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করেছে।

সচিবালয়ে বিক্ষোভসরকারি চাকরি আইনচাকরি অধ্যাদেশ ২০২সরকারি কর্মচারী আন্দোলন
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

বিক্ষোভকারীরা দ্রুত অধ্যাদেশটি বাতিলের দাবি জানিয়ে বলেন, অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

আন্দোলনকারীরা জানান, এই আইন কার্যকর হলে সরকারি চাকরির পরিবেশ আরও কঠিন ও অস্থিতিশীল হয়ে পড়বে, যা দেশের প্রশাসনিক কাঠামোর জন্য হুমকি স্বরূপ।

এই পরিস্থিতিতে কর্মচারীরা সরকারের হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন, যাতে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক কর্মপরিবেশ বজায় থাকে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুতই আরও ইউনিট যুক্ত হয়ে মোট ১২টি ইউনিট

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ইন্তেকাল

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ইন্তেকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম ইনিউজ৭১-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৫টার দিকে তিনি ইন্তেকাল

সর্বশেষ সংবাদ

কাঁদা মাড়িয়ে জীবন, উন্নয়ন এখনো অধরা রাজবাড়ী চরবাসীর

কাঁদা মাড়িয়ে জীবন, উন্নয়ন এখনো অধরা রাজবাড়ী চরবাসীর

প্রাণপ্রাচুর্য আর অপরূপ বর্ণালিতে মৌলভীবাজারকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি

প্রাণপ্রাচুর্য আর অপরূপ বর্ণালিতে মৌলভীবাজারকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি

পতাকা নামাতে গিয়ে ঝলসে গেলেন অফিস সহায়ক

পতাকা নামাতে গিয়ে ঝলসে গেলেন অফিস সহায়ক

বরিশাল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে কর্মকর্তাকে ক্লোজড

বরিশাল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে কর্মকর্তাকে ক্লোজড

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ