বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

প্রবাসীর স্ত্রীর ঘুষ দিতে অপারগতায় হোটেলে যাওয়ার প্রস্তাব দেন এএসআই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ১৮:২৫

শেয়ার করুনঃ
প্রবাসীর স্ত্রীর ঘুষ দিতে অপারগতায় হোটেলে যাওয়ার প্রস্তাব দেন এএসআই

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মুবিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ঘুষের টাকা না পেয়ে কক্সবাজারের আবাসিক হোটেলে রাত্রিযাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার (৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারী টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি শামলাপুল শীলখালী এলাকার এক প্রবাসীর স্ত্রী। অভিযোগের মাধ্যমে জানা যায়, ১৬ অক্টোবর তার স্বত্বাধীন জমি ও বাড়িতে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায়। আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা পুলিশ জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চান। এরপর বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। 

আরও

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

এ সময়, বাহারছড়ার এএসআই আব্দুল মুবিন ভুক্তভোগী নারীর কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ নেন। এর পরদিন ১৮ অক্টোবর, মুবিন তার ব্যক্তিগত নম্বর থেকে ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ করে বলেন, "আপনাকে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য কক্সবাজারের একটি আবাসিক হোটেলে আসতে হবে।" 

ভুক্তভোগী নারী তার প্রস্তাবে রাজি না হলে, মুবিন নিয়মিতভাবে তার হোয়াটসঅ্যাপে মেসেজ এবং কল করতে থাকেন। নারী জানান, "আমি প্রথমে দুই দফায় টাকা দিয়েছিলাম, কিন্তু পরে আর দিতে রাজি হইনি। তখনই তিনি আমাকে হোটেলে যাওয়ার প্রস্তাব দেন, যা আমার কাছে প্রমাণ রয়েছে।"

আরও

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা
এএসআই
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অভিযোগের পর, এএসআই আব্দুল মুবিন বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, "প্রবাসীর স্ত্রীর সঙ্গে আমি কখনো কথা বলিনি। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

এদিকে, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, "ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাকিল আহমেদ বলেন, "এটি একটি গুরুতর অভিযোগ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সঠিক বিচারের নিশ্চয়তা দেওয়া হচ্ছে।"

এ ঘটনার পর, স্থানীয় জনগণের মধ্যে পুলিশ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা দ্রুত এ বিষয়ে শাস্তির দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

নতুনধারা বাংলাদেশ এনডিবি শান্তা ফারজানা, অভিনেত্রী শাওন ও অভিনেত্রী মাহির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির নেতারা এ ঘটনাকে বাক স্বাধীনতার জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে ভিন্নমত প্রকাশের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হচ্ছে। যারা একসময় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন, তারাই এখন ভিন্নমতের মানুষের বিরুদ্ধে অভিযোগ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে, অভিযোগ রিজভীর

সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে, অভিযোগ রিজভীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম