প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।
