প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৬:১

আজ মধ্যরাত থেকে সমুদ্র ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি সিদ্ধান্ত মেনে গভীর সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। পটুয়াখালীর মহিপুর-আলিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালীসহ উপকূলের বিভিন্ন এলাকার হাজারো জেলে ইতোমধ্যে নদ-নদী ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
