প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৭

নওগাঁর আত্রাইয়ে পৈতৃক ও এওয়াজ সূত্রে পাওয়া বিচারাধীন জমি জোরপূর্বক দখল, টিনের বেড়া দিয়ে টয়লেট স্থাপন এবং বাধা দেওয়ায় মারধরের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার চকশিমলা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন (৭০) চারজনকে অভিযুক্ত করে আত্রাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
