
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
