
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অর্থের উৎস ও সম্পদের অনুসন্ধানে দেশে-বিদেশে সম্ভাব্য অবৈধ বিনিয়োগের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তদন্তে ফয়সাল, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে।
