প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

ঢাকা-বগুড়া মহাসড়কে ভুট্টাবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
