
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ভাতার টাকা পরিশোধে অনিয়মের অভিযোগ উঠেছে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রতিনিধি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। নির্ধারিত ৭ হাজার ৮০০ টাকার পরিবর্তে কাউকে ৩ হাজার, আবার কাউকে ৩ হাজার ৫০০ টাকা দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
