
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা অবৈধ ভারতীয় সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ৫ নম্বর কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকার মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
