ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়,বর্ষাপ্লাবিত ধানক্ষেত,প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে- ২৮৫ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
(২৩ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০টায় 'জলাশয় নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটি, সরাইল '-এর বাস্তবায়নে মোড়ল গজারিয়া কুড়ি বিল,ধরন্তি ও উপজেলা পরিষদ পুকুরসহ নির্ধারিত বিভিন্ন জলাশয়ে এ মাছের পোনা ছাড়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির।
জেলা মৎস্য কর্মকর্তা মো.ওয়াহিদুর রহমান মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.ছায়েদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন।সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। মৎস্য অফিসের মনির হোসেন ও জসিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় সংশ্লিষ্টরা বলেন, উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদের উন্নয়নে নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।এর মাধ্যমে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কার্যক্রমটি বাস্তবায়ন করে মৎস্য অধিদপ্তরও উপজেলা প্রশাসন।