রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৫

শেয়ার করুনঃ
জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বুশরা মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রামিছা জান্নাত বুশরা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা-বাগানের ১ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুশরা ওই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক বেলাল আহমেদের বড় মেয়ে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় বুশরার মা ঘরে ঘুমিয়ে ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি একপর্যায়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়।

আরও

অপ্রতীম হত্যা: আটক তিনজনই ঘাতক, মায়ের আইফোন উদ্ধার

অপ্রতীম হত্যা: আটক তিনজনই ঘাতক, মায়ের আইফোন উদ্ধার

পরে কোনো একসময় অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত পুকুরে খোঁজ শুরু করেন।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে সাগরনাল চা-বাগান হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুশরাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে কান্নার আহাজারি শুরু হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নিহত শিশুটির বাবা বেলাল আহমেদ জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে তিনি সিএনজি নিয়ে বড়লেখায় যান। কিছুক্ষণ পর স্থানীয় একজন তাকে ফোন করে জানান, তার ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরও

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

জুড়ীসাগরনাল চা-বাগানদুই বছরের শিশু
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

পরে তিনি জানতে পারেন, বুশরা পুকুরের পানিতে পড়ে গেছে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। সন্তানের এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারটির সদস্যরা।

জুড়ী থানার উপপরিদর্শক উস্তার আলী ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

শিশুটির এমন করুণ মৃত্যুতে সাগরনাল চা-বাগান এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

সর্বশেষ সংবাদ

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

ব্রাহ্মণবাড়িয়ার c অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। অনুমোদিত ১৭টি পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে কোনোরকমে পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হচ্ছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে এক

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিআর মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আগুন লাগা বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া পথে চলাচল করে। স্থানীয়রা প্রথমে

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কোটবাড়িতে মহাসড়ক অবরোধ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কোটবাড়িতে মহাসড়ক অবরোধ

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন।  এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর আগে সকাল ১০টার দিকে

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে