
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। নদীতে প্রয়োজনীয় গভীরতা না থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে দৌলতদিয়ার সাতটি ফেরিঘাটের মধ্যে পাঁচটিই বর্তমানে বন্ধ রয়েছে। সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ফেরিঘাট।
