
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডে আটক তিনজনই হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তারা হলেন মো. তুহিন, শাহরিয়া আনাস ও মো. ফাহিম। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
