
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

মৌলভীবাজারের জুড়ীতে পরকীয়ার সম্পর্কের জেরে বিয়ের প্রস্তাব নাকচ করাকে কেন্দ্র করে আবুল কালাম বুলুচাঁন (৩৯) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর আলামত মুছে ফেলতে তার লাশ কলার ভেলায় বেঁধে খালে ভাসিয়ে দেওয়া হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আছমা বেগম (৩৮) এবং তার মেয়ে লিমা আক্তারকে (১৮) গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।
