প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে তিন হাজার পিস ইয়াবা এবং প্রায় ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
