প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৮

ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসবে—এই আশায় দিন, মাস পেরিয়ে একসময় ১৪ বছর কেটে গেছে। কিন্তু সন্তানের কোনো সন্ধান পাননি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা মো. ওয়ালিউল্লাহর বাবা অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান ও মা আফিফা রহমান। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সাভারের নবীনগর এলাকা থেকে র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ওয়ালিউল্লাহ ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সম্পাদক আল-মুকাদ্দাসকে তুলে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
