প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মায়ের সম্পত্তির ভাগ নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাতিজাদের লাঠির আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
