
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৮

রাত গভীর হলেই মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া, কালাছড়াসহ সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয় গাছ কাটার অভিযোগ। সেগুন, আগর, গর্জন, আকাশমণি ও চাপালিশসহ মূল্যবান গাছ কেটে দুর্গম পথ দিয়ে বিভিন্ন করাতকলে নেওয়া হচ্ছে। গাছ তক্তায় পরিণত হওয়ার পর তার উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ফলে বন থেকে কাঠ চুরি, পরিবহন ও করাতকলের মধ্যে যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে।
