
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়া (৩০)কে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটিও জব্দ করা হয়েছে।
