প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ২০:৫১

সরকারি নির্ধারিত ফি দিয়ে পাসপোর্ট করতে আবেদন করেও ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। তাদের দাবি, সরাসরি পাসপোর্ট করতে গেলে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরতে হলেও দালালের মাধ্যমে গেলে তুলনামূলক সহজে কাজ হয়ে যায়। অভিযোগ রয়েছে, অতিরিক্ত এক হাজার থেকে দেড় হাজার টাকা না দিলে আবেদনকারীদের নানা সমস্যায় পড়তে হয়। এমনকি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যের সঙ্গে দালালদের যোগসাজশের অভিযোগও উঠেছে।
