রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কাজে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছে তরুণ সমাজসেবক, সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
শুক্রবার (২৮ আগষ্ট) বিকালে মসজিদ কমিটির হাতে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর জেনারেল ম্যানেজার মো. সেলিম শেখ, এডমিন ম্যানেজার মো. সুলতান মোল্লা, মসজিদ কমিটির সভাপতি ফকির আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় মোহাম্মদ হোসাইন বলেন, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি সব সময় সহযোগিতা করার চেস্টা করি। মসজিদ আল্লাহ ঘর। এ ঘর নির্মাণে সহযোগিতা করতে পারলে নিজের কাছে আত্মতৃপ্তি লাগে।
উল্লেখ্য, মসজিদের নির্মাণ কাজ শুরুর দিকে মোহাম্মদ হোসাইন ৫০ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন। এ নিয়ে সর্বমোট তিনি ১ লক্ষ টাকা মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেন। এছাড়াও মসজিদের নির্মাণ কাজ শেষ করতে আরো যা প্রয়োজন তিনি দেবার আশ্বাস প্রদান করেন।