ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতসহ জেলার বিভিন্ন আদালতে গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী সরকারি কৌঁসুলি ও সহকারী পাবলিক প্রসিকিউটর পদে পূর্বের সব নিয়োগ বাতিল করে নতুন করে ২৫ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখার সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইনের স্বাক্ষরিত পত্রে এ নিয়োগ প্রকাশ করা হয়।
নতুন নিয়োগে জেলা ও দায়রা জজ আদালতের জিপি হয়েছেন মাহাবুব আলম কবির। পিপি পদে পুনরায় নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মাহেব হোসেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন মো. আককাস সিকদার এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন মো. ফয়সাল খান।
অতিরিক্ত পিপি পদে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন কবীর বাবুল, মো. সোহেল আকন, খান শহিদুল ইসলাম, মোবাশ্বের আলী ভূইয়া ও মুন্সি রেজাউল হক আজিম।
সহকারী সরকারি কৌঁসুলি পদে রয়েছেন একে হানিফ, মু. আহসান খান, সাকিনা আলম লিজা, মো. শাহআলম মল্লিক, জহিরুল হক খোকন ও মোর্শেদা বেগম।
সহকারী পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন মো. নুর হোসেন, আনিসুর রহমান খান, এসএম জসিম উদ্দিন, বাহাউদ্দিন হাসান অলি, শামীম আকন, সাকিনা আলম লিজা, মিজানুর রহমান মুবিন, শাখাওয়াত হোসেন রাজু, মুশফিকুর রহমান বাবু, ফিরোজ হোসাইন ও উম্মে সালমা।
আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মকর্তারা জেলা ও দায়রা জজ আদালত, অধীন আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিশু সহিংসতা দমন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন।