প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ৯:৫৬

জনাকীর্ণ রোহিঙ্গা শিবিরে ত্রিপল ও বাঁশের বেড়ায় তৈরি আট থেকে দশ ফুটের ছোট কুঁড়েঘরে গাদাগাদি করে বসবাস করছেন রোহিঙ্গারা। এভাবেই কেটে গেছে নয় বছর। ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের নবম বর্ষপূর্তি ও রোহিঙ্গা গণহত্যা দিবস। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের অগ্নিসংযোগ, নিপীড়ন, ধর্ষণ ও গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
