প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২১:২৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবাব আলীর নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
