
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৭:৫৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কার্যক্রম গতিশীলকরণ, শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম বিষয় নিয়ে উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
