প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২১:১১

টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এতে বিদ্যালয়ে আতঙ্ক বিরাজ করছে।
